কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হামলাকারী ও বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাসকে আটক করেছে কুমিল্লা কোটবাড়ি ফাঁড়ি পুলিশ।
বুধবার কুমিল্লা কোটবাড়ির গন্ধমতি এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাকে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায়।
এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ বলেন, শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দিয়েছে। এসআই লিটন তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে আটক করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওনের করা মামলায় তাকে আটক করা হয়েছে।
আটকের বিষয়ে এসআই লিটন বলেন, তাকে আটক করা হয়েছে। ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হচ্ছে।
এর আগে ২০১৬ সালের ১ আগস্ট ছাত্রলীগের কোন্দলে নিহত খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি তিনি। ১৬৪ ধারায় তিনি জবানবন্দিও দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময় শিক্ষক ও শিক্ষার্থী মারধর ও সাংবাদিকদের হুমকি ধামকি দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন