ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জিয়া হল শাখা।
নবাগত শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হল শাখা ছাত্রদলের মো. সামির সাদিক, মেহেদী হাসান জয়, শামিম মিয়া, মো. আরব আলী, মিফতাহুল ইসলাম রাতুল, রবিউল ইভান, রাশেদুজ্জামান রিফাতসহ অন্যান্য নেতাকর্মীরা।

হল শাখা ছাত্রদলের নেতারা জানান, দীর্ঘদিন পর তারা ক্যাম্পাসে স্বাভাবিকভাবে সংগঠন পরিচালনার সুযোগ পাচ্ছেন, যা তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগাতে চান।
তারা আরও বলেন, অতীতে ছাত্রলীগের দখলদারিত্বের কারণে বিএনপিপন্থী ছাত্রদের জন্য ক্যাম্পাসে স্বাভাবিকভাবে চলাফেরা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা ছিল। বর্তমানে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ পরিবেশে তারা কার্যক্রম চালাতে পারছেন, যা একটি ইতিবাচক পরিবর্তন বলে মনে করেন তারা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন