বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম। সেক্রেটারি মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবির।
মঙ্গলবার (৮ জুলাই) অনুষ্ঠিত এক সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়। পরে সদস্যদের পরামর্শে সেক্রেটারি পদে আবিরকে মনোনীত করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মু. নুরুল ইসলাম সাদ্দাম। সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. ওসামাহ রাইয়ান।
এ সময় কুবি শাখার সদ্য বিদায়ী সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহীসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন