সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ‘দারসুল কুরআন ও কুরআন উপহার’ কর্মসূচি অনুষ্ঠিত

মো. মাছুম বিল্লাহ, ঢাকা আলিয়া প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:৪২ পিএম
সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ‘দারসুল কুরআন ও কুরআন উপহার’ কর্মসূচি অনুষ্ঠিত

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় রবিবার দুপুর ১২টায় এক আত্মিক ও শিক্ষণীয় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘দারসুল কুরআন ও কুরআন উপহার’ কর্মসূচি।

উদ্যোগটি গ্রহণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা।

অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে আলোচনায় বক্তারা পবিত্র কুরআনের গুরুত্ব, মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে এর দিকনির্দেশনা এবং সমাজে নৈতিকতা ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার অপরিহার্যতা তুলে ধরেন।

অনুষ্ঠানে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক বলেন, “কুরআন এমন এক আলোকিত পথনির্দেশ, যা অনুসরণ করলে মানুষ ব্যক্তিগত ও সামাজিক জীবনে সত্য, ন্যায় ও মানবতার পথে অটল থাকতে পারে। কুরআনের আলোয় আলোকিত জীবন গড়ে তুললেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

আলোচনার পর্ব শেষে কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন শরিফ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ আব্দুল্লাহ, সভাপতি, ঢাকা মহানগর পূর্ব ও ডাকসুর পরিবহন সম্পাদক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. আব্দুল আলিম, সভাপতি, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বক্তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা কুরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করে একটি আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএইচ