৩ দাবিতে ভিসি অফিস ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৮:১৫ পিএম
৩ দাবিতে ভিসি অফিস ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর
ফাইল ছবি

মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল করাসহ ৩ দফা দাবিতে আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাকসুর পেজ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হলো করা, ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল এবং জুলাই গণহত্যার সমর্থন দেয়া শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবিতে ভিসি অফিস ঘেরাও করা হবে।’

রোববার দুপুর দুপুর আড়াইটায় ভিসি অফিসের সামনে এ কর্মসূচি পালিত হবে।

এএন