দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তবে বাকি রয়েছে এখন পর্যন্ত ১৯টি কেন্দ্র। সবশেষ প্রাপ্ত ২ কেন্দ্রে প্রকাশিত ফলাফলসহ মোট ফলে ভিপি পদে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত ভিপি প্রার্থী। তাছাড়া জিএস ও এজিএস পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
বুধবার দুপুরে নির্বাচন কমিশনের পক্ষে সর্বশেষ সমাজকর্ম বিভাগ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এর আগে, চারুকলা অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগ এবং দর্শন বিভাগ, মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স বিভাগ, সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগসমূহের ফল প্রকাশ করা হয়।
ভিপি (সহ-সভাপতি) পদে ২০ কেন্দ্র মিলিয়ে মোট ২ হাজার ৪০৯ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের জবি শাখার বর্তমান সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৪৯৫ ভোট। ৮৬ ভোটে এগিয়ে রয়েছেন রিয়াজুল।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন