চলতি বছরের এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে পরীক্ষক ও শিক্ষকদের জন্য বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়, ২০২৬ সালের নির্ধারিত সিলেবাস অনুসারে এবার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য আলাদা মানবণ্টন ও মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।
উচ্চতর গণিত (বিষয় কোড: ১২৬)
উচ্চতর গণিতের ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫ এবং সময় ২ ঘণ্টা। প্রতিটি পরীক্ষার্থীকে দুটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে।
প্রতিটি পরীক্ষণের নম্বর বণ্টন:
পরিকল্পনা প্রণয়ন -২
সঠিক প্রক্রিয়া অনুসরণ -৩
লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণ -৩
ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন -২
এ ছাড়া পাঠ্যসূচি ও পরীক্ষণের ভিত্তিতে মৌখিক অভীক্ষার জন্য ৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
পদার্থবিজ্ঞান (বিষয় কোড: ১৩৬)
পদার্থবিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫।
নির্দেশনা অনুযায়ী, প্রশ্নপত্রে থাকা পরীক্ষণগুলোর মধ্য থেকে লটারির মাধ্যমে একটি পরীক্ষণ বেছে নিয়ে শিক্ষকের সামনে তা সম্পন্ন ও ব্যাখ্যা করতে হবে।
নম্বর বণ্টন:
তত্ত্ব -৩
উপকরণ -১
ছক/ডাটা -৬
হিসাব -২
ফলাফল -১
সতর্কতা ও আলোচনা -২
মৌখিক পরীক্ষা -৫
ব্যবহারিক খাতা -৫
রসায়ন (বিষয় কোড: ১৩৭)
রসায়ন ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫ এবং সময় ২ ঘণ্টা।
প্রশ্নপত্রে উল্লেখিত পরীক্ষণগুলোর মধ্য থেকে লটারির মাধ্যমে একটি পরীক্ষণ পরীক্ষার্থীকে দেওয়া হবে।
নম্বর বণ্টন:
তত্ত্ব বা মূলনীতি -২
যন্ত্র/উপকরণ সংযোজন -৩
কাজের ধারা ও সতর্ক প্রক্রিয়া অনুসরণ -৫
উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ -৩
সতর্কতা -২
ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন -৫
ব্যবহারিক খাতা বা শিট জমা দেওয়া বাধ্যতামূলক হলেও এর জন্য আলাদা নম্বর রাখা হয়নি।
জীববিজ্ঞান (বিষয় কোড: ১৩৮)
জীববিজ্ঞান ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫ এবং সময় ২ ঘণ্টা।
লটারির মাধ্যমে প্রশ্ন নির্বাচন করে পরীক্ষার্থীকে উত্তর দিতে হবে।
নম্বর বণ্টন:
মূল পরীক্ষণ -১৫
ফলাফল ব্যাখ্যা -৪
মৌখিক অভীক্ষা -৪
ব্যবহারিক খাতা -২
মূল পরীক্ষণে পরীক্ষণের নাম, উপকরণ, কার্যপদ্ধতি, চিত্র অঙ্কন ও চিহ্নিতকরণ, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত এবং সতর্কতা অন্তর্ভুক্ত থাকবে।
কৃষি শিক্ষা (বিষয় কোড: ১৩৪)
কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫ এবং সময় ২ ঘণ্টা।
লটারির মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে একটি পরীক্ষণ বণ্টন করা হবে।
নম্বর বণ্টন:
মূল পরীক্ষণ -১৫
ব্যবহারিক খাতা -৫
মৌখিক অভীক্ষা -৫
চারু ও কারুকলা, সংগীত ও গার্হস্থ্য বিজ্ঞান
চারু ও কারুকলা (কোড: ১৪৮)
পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে রং (জল রং ছাড়া), জ্যামিতি বক্স, স্কেল, পেনসিলসহ প্রয়োজনীয় উপকরণ আনতে হবে। ব্যবহারিক উত্তরপত্র সরবরাহ করবে হল কর্তৃপক্ষ।
সংগীত (কোড: ১৪৯)
গানের সুর, তাল, লয়, উচ্চারণ ও বাণীর মান বিবেচনায় নম্বর প্রদান করবেন পরীক্ষকরা।
গার্হস্থ্য বিজ্ঞান (কোড: ১৫১)
প্রশ্নপত্রের ধরন অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ যেমন ডিম, দুধ, চিনি, বাদামি কাগজ, স্কেল, গজফিতা ইত্যাদি পরীক্ষার্থীদের সঙ্গে আনতে হবে। ব্যবহারিক খাতাও সঙ্গে রাখা বাধ্যতামূলক।
শিক্ষা বোর্ড জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষা শতভাগ স্বচ্ছতা ও নিয়ম মেনে সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে পরীক্ষকদের বোর্ডের নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন