ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুইজন প্রভাষককে নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক মো. জাকির হোসেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. আতিকুর রহমানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এ নিয়োগ প্রদান করেন।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে নবনিযুক্ত সহকারী প্রক্টররা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নবনিযুক্ত সহকারী প্রক্টর মো. জাকির হোসেন বলেন, নিয়োগটি আমার জন্য কিছুটা অপ্রত্যাশিত ছিল। যেহেতু এ দায়িত্ব আমার কাঁধে এসেছে, তাই সবার সহযোগিতা নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন