মিস ডিভা ইউনিভার্স হলেন কর্ণাটকের দিভিতা রাই

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২, ০২:৪৪ পিএম
মিস ডিভা ইউনিভার্স হলেন কর্ণাটকের দিভিতা রাই

কর্ণাটকের দিভিতা রাই নতুন মিস ডিভা ইউনিভার্স-২০২২ নির্বাচিত হয়েছেন। ২৩ বছর বয়সী এ সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দিলেন মিস ইউনিভার্স-২০২১ এর বিজয়ী হারনাজ সান্ধু।

রোববার (২৮ আগস্ট) রাতে তিনি মিস ডিভা ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন দিভিতাকে।
সোমবার (২৯ আগস্ট) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে- মিস ডিভা ইউনিভার্সের মুকুটে প্রথমে একটা চুমু খেয়ে তারপর তা দিভিতাকে পরিয়ে দিলেন হারনাজ সান্ধু। এরপর একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন দুই সুন্দরী।

জানা গেছে, দিভিতার জন্ম কর্ণাটকে। কিন্তু বাবার চাকরির সুবাদে তিনি ভারতের অনেক শহরেই থেকেছেন । দিভিতা পেশায় একজন আর্কিটেট আর মডেল।

মিস ডিভা ইউনিভার্স জেতার পর তিনি বলেন, অসাধারণ লাগছে। অবশেষে আমার মাথায় উঠল এ মুকুট। এটা অবিশ্বাস্য। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিনা আমি। পাগল পাগল লাগছে আমার।

এবি