জ্যাকেট খুলে অন্তর্বাস দেখালেন নুসরাত, তারপর...

বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ১১:৪৪ এএম
জ্যাকেট খুলে অন্তর্বাস দেখালেন নুসরাত, তারপর...

নিজের শরীরী মোচড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামেশাই ঝড় তোলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। খোলামেলা পোশাকে নিজেকে মেলে ধরতে নুসরাতের জুড়ি মেলা ভার।

ইনস্টাগ্রামের দেওয়ালে কালো রঙা ব্রা এবং ডেনিম জ্যাকেট পরে ভিডিও দিয়েছেন নুসরত। এই ভিডিও ডেনিম জ্যাকেটের সঙ্গে ম্যাচিং করে প্যান্ট পরেছেন নায়িকা। ভিডিওতে নুসরাত ফ্লন্ট করলেন সেক্সি অ্যাবস, টোনড ফিগার। ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে বাজছে, ‘জেড়া নশা’ গান। নুসরতের নেশাতুর চোখে ডুব দিয়েছেন বহু পুরুষ।

তবে নুসরতের এই ছবি ঘিরে ট্রোলিংও কম হচ্ছে না। ট্রোলারদের কোনওদিনই পাত্তা দেন না বসিরহাটের তৃণমূল সাংসদ। কিন্তু থামাতে জানে না বিদ্রুপকারীরা। একজন লেখেন, ‘এই নাকি দেশের সাংসদ, এরা নাকি জনপ্রতিনিধি’। অপর একজন লেখেন, ‘সংসদ ভবন তোমার জন্য ধসে যাচ্ছে, ছি’। কেউ আবার লেখেন, ‍‍`সাংসদের নামে তুমি একটা কলঙ্ক‍‍`। শুধু পোশাক নিয়ে আক্রমণই নয়, বডি শেমিং-এক মুখেও পড়লেন নায়িকা। একজন লিখে বসেন, ‘শুকিয়ে গেছো তো। দড়ি হয়ে গেছো। একটু প্রোটিন খান, সঙ্গে আমিষ’।

নুসরাতের ব্যক্তিগত জীবন হামেশাই থাকে চর্চায়। গত বছর অগস্ট মাসে পুত্র সন্তানের মা হয়েছেন নুসরাত। মা হওয়ার পর চটজলদি নিজের পুরোনো অবতারে ফিরে গিয়েছেন নুসরাত। নির্মেদ শরীরে হামেশাই সোশ্যাল মিডিয়ায়‘সেক্সি’ অবতারে ধরা দেন নতুন মা। পাশাপাশি স্বামী যশের সঙ্গে তাঁর মাখামাখিও কারুর নজর এড়ায় না। মাঝেমধ্যে রিল ভিডিওতে একসঙ্গেও ধরা দেন তাঁরা।

 

এআই