ভারতের জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্ডিয়া ২০২৩-এ বিজয়ী হয়েছেন ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা। নন্দিনী এ প্রতিযোগিতার ৫৯তম সংস্করণ জিতেছেন।
শনিবার (১৫ এপ্রিল) রাতে এক জমকালো অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট পড়েন তিনি। নন্দিনী রাজস্থানের কোটার বাসিন্দা।
প্রতিযোগিতায় দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নন্দিনী গুপ্তা বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেছেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নন্দিনী।
এক সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছেন, তিনি প্রিয়াঙ্কা চোপড়াকেও ফলো করেন। দেশি গার্লের একাধিক কৃতিত্ব তাকে জীবনে অনুপ্রাণিত করে।
অফিশিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজে নন্দিনীর জয়ের মুহূর্তের একটি ছবি ক্যাপশনসহ পোস্ট করা হয়েছে। যেখানে লেখা, ‘বিশ্ব- তিনি এসে গেছেন। নন্দিনী গুপ্তা আমাদের মঞ্চ জয় করেছেন এবং তার সহনশীলতা, সৌন্দর্য, আকর্ষণ আমাদের হৃদয় দখল করে নিয়েছে।

‘আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ড মঞ্চে তাকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। আপনার জার্নির জন্য, মুকুট অর্জনের জন্য যে কঠোর পরিশ্রম করেছেন তার জন্য আমরা গর্বিত। আপনি সারাজীবন এরকমই উজ্জ্বল থাকুন। সকলে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নন্দিনী গুপ্তাকে স্বাগত জানান।’
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন