দেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন। তাদের গান মানেই দর্শকের জন্য বাড়তি উন্মাদনা। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতা ও দর্শকের মনে জায়গা করে নিয়েছে দলটি। এখন চলছে তাদের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’ নিয়ে ব্যস্ততা।
অ্যালবামের বেশ কিছু গান এরই মধ্যে দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এবার আসছে এ অ্যালবামের আরও একটি নতুন গান। এর শিরোনাম ‘শুভ জন্মদিন’।
গানটি ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ৩ জুলাই রাতে। এমনটাই নিশ্চিত করেছেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান জিয়া।
এর আগে ‘বাতিঘর’ অ্যালবামের টাইটেল ট্র্যাকসহ বেশ কিছু গানের শুটিং দেশের বাইরে করে দলটি।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন