মেহেদী শুভকে বিয়ে করলেন লায়লা?

বিনোদন ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৫:৪৪ পিএম
মেহেদী শুভকে বিয়ে করলেন লায়লা?

দীর্ঘ কয়েক বছর ধরে সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত টিকটক কনটেন্ট ক্রিয়েটর লায়লা আখতার ও প্রিন্স মামুনের সম্পর্কের উত্তেজনা এখনো শেষ হয়নি।

আড়াই বছরের সম্পর্কের পরে উভয়ের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। কখনো অভিযোগ তোলেন লায়লা, আবার কখনো মামুন। বিষয়টি আদালতের দ্বারস্থ হয়েছে এবং বিভিন্ন মামলা বিচারাধীন।

২০২৩ সালের ৯ জুন লায়লা আখতার প্রিন্স মামুনের বিরুদ্ধে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগ দায়ের করেন। পরের দিন কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জামিনে মুক্ত হওয়ার পরও ২০২৪ সালে লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশের প্রতিবেদন আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ডিজি সূত্রে জানা গেছে, গত বছরের ৪ জুন প্রিন্স মামুন লায়লার বাসায় এসে মামলা তুলে নিতে হুমকি দেন এবং মারধরসহ প্রাণনাশেরও আশঙ্কা দেখান। পরবর্তীতে লায়লা ক্যান্টনমেন্ট থানায় জিডি করেন। ভাটারা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করলে আদালত জামিন মঞ্জুর করেন। মামুনের বিরুদ্ধে আইনি লড়াই এখনো চলমান।

আইনি লড়াই চলাকালীন সময়ে লায়লা নতুন প্রেমিক খুঁজে পান। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে লায়লা ও কনটেন্ট ক্রিয়েটর মেহেদী শুভয়ের বিয়ের ভিডিও। ভিডিওতে লায়লাকে বধূবেশে এবং মেহেদী শুভকে বরবেশে দেখা গেছে। নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়।

তবে বিষয়টি আসলে একটি ব্রাইডাল ফটোশুট। লায়লা ও মেহেদী শুভ এই ফটোশুটের মাধ্যমে ভিডিও কনটেন্ট নির্মাণ করেছেন। 

মেহেদী শুভ, যিনি ‘মেহেদী শুভ ভাইয়া’ নামে পরিচিত, ব্লু ফেইরি লায়লার সঙ্গে বিভিন্ন ভিডিও ও ফটোশুটে অংশগ্রহণ করেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে লায়লা ও মেহেদীকে বিয়ের সাজে দেখা গেলেও তারা আদতে বিয়ে করেননি। তবে তারা একে অপরের সঙ্গে সম্পর্কিত আছেন এমন গুঞ্জন রয়েছে। ভক্তরা এখন অপেক্ষা করছেন—কবে তারা আসলেই বিয়ে করছেন।

ইএইচ