বিচ্ছেদের পরও একসঙ্গে মাহি-রাকিব, রহস্য কী?

বিনোদন ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৫:৩৪ পিএম
বিচ্ছেদের পরও একসঙ্গে মাহি-রাকিব, রহস্য কী?

বছর দেড়েক আগে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর থেকে দুজনকে একসঙ্গে কোথাও দেখা যায়নি।

তবে সম্প্রতি হঠাৎই মাহি নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী রাকিব ও সন্তান ফারিশের সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন।

ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ‘মাশাআল্লাহ’-সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

এর ঠিক এক ঘণ্টা আগে একই ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন রাকিব সরকারও। ফলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা-তারা কি আবার এক হয়েছেন?

মাহি ও রাকিবের ঘনিষ্ঠ সূত্রের কেউ কেউ জানিয়েছেন, তারা নাকি সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছেন। আবার অনেকে বলছেন, আসলে তারা পুরোপুরি আলাদা হননি, কেবল কিছুদিন দূরে ছিলেন।

ছবিগুলো ভাইরাল হওয়ার পর ভক্তরা নানা মন্তব্য করছেন। কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক,’ আবার কেউ বলছেন, ‘ভালোবাসা ফিরেই এসেছে।’

তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মাহি বা রাকিব-দুজনের কেউই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে, যদিও রাকিব সরকারের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জেএইচআর