ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো বিতর্ক নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে তাঁর এক স্নিগ্ধ মুহূর্ত নজর কেড়েছে ভক্তদের। দীর্ঘ তাপদাহের পর ঝুম বৃষ্টিতে সিক্ত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
পরীমণির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আকাশের ঘন মেঘ আর বৃষ্টির ঝাপটায় নিজেকে সঁপে দিয়েছেন তিনি। সাদা টি-শার্টে বৃষ্টিতে ভেজা পরীমণিকে দেখা গেছে বেশ উচ্ছ্বসিত। কখনও তিনি গাড়ির ওপর শুয়ে বৃষ্টির স্পর্শ নিচ্ছেন, আবার কখনও বৃষ্টির প্রতিটি ফোঁটা উপভোগ করছেন। ভিডিওর আবহ সঙ্গীত এবং বৃষ্টির শব্দ মিলে এক মায়াবী ও রোমান্টিক পরিবেশের সৃষ্টি করেছে।
সোশ্যাল মিডিয়ায় পরীমণির এই স্নিগ্ধ রূপ রীতিমতো ঝড় তুলেছে। তাঁর ভেজা চুল আর হাসোজ্জ্বল চেহারার প্রশংসা করছেন নেটিজেনরা। ভিডিওর কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘বৃষ্টি মাখা এক পরী’, অন্য একজন মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে পরীমণি আবার নতুন করে প্রেমে পড়েছেন।’ ভক্তদের মতে, পরীর এই ‘বৃষ্টি বিলাস’ সাম্প্রতিক তপ্ত আবহাওয়ায় এক প্রশান্তির ছোঁয়া নিয়ে এসেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন