নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী বাদশা বুলবুল বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থতার খবরটি তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন।বৃহস্পতিবার নিউইয়র্ক সময় সকাল ৭টায় তার হৃদযন্ত্রে তিনটি রিং বসানো হবে বলেও জানান তিনি।
নিউইয়র্ক থেকে তিনি বলেন, কয়েক দিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শে হার্টের এনজিওগ্রাম করানো হলে তার ধমনীতে তিনটি ব্লক ধরা পড়ে। এ কারণে দ্রুত রিং বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এবং আবার সবার মাঝে ফিরে আসার আশা ব্যক্ত করেছেন।
সংগীতে বাদশা বুলবুলের হাতেখড়ি তার মায়ের কাছেই। শুরুতে লোকগান দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে আধুনিক গানের মাধ্যমেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
তার কণ্ঠে জনপ্রিয় কিছু গান হলো-‘যে আমায় দুঃখ দিল’, ‘আমি আসবোই’, ‘সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি’, ‘অন্তরে তুমি’ এবং ‘কত ভালোবাসি’।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন