ছোটপর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমানকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে তার সাবেক স্ত্রী ও মডেল মারিয়া মিমের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সরাসরি নাম উল্লেখ না করলেও ‘ভণ্ড হুজুর’ বলে করা তার মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মিম লেখেন, “ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।” এই মন্তব্য প্রকাশের পর থেকেই নেটিজেনদের একাংশের ধারণা, ইঙ্গিতটি তার প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানের দিকেই হতে পারে। যদিও তিনি কারও নাম স্পষ্টভাবে উল্লেখ করেননি।
এর আগে সিদ্দিকুর রহমান কারাগারে থাকার পর ধর্মীয় পথে নিজেকে পরিবর্তনের কথা জানিয়েছিলেন এবং সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও জীবনযাত্রায় পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন।
এদিকে বিষয়টি নিয়ে আরও কৌতূহল তৈরি হয় সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মারিয়া মিমের উপস্থিতির সময়। সেখানে সাবেক স্বামীকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।
২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে, নাম আরশ হোসেন আলিফ।
সাবেক দম্পতির ব্যক্তিগত বিষয়কে ঘিরে সামাজিক মাধ্যমে এখন চলছে নানা আলোচনা-সমালোচনা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন