মিথিলা

কুদৃষ্টি কাছের মানুষের ভেতর থেকেও আসে

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:২৩ পিএম
কুদৃষ্টি কাছের মানুষের ভেতর থেকেও আসে

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুদৃষ্টি’ বা ‘ইভিল আই’ নিয়ে একটি ভাবনাপ্রসূত স্ট্যাটাস শেয়ার করেছেন। সেখানে তিনি কাছের মানুষদের মধ্যেও ঈর্ষা ও নেতিবাচক মনোভাব থাকতে পারে বলে সতর্ক থাকার আহ্বান জানান।

নিজের পোস্টে তিনি লেখেন, কুদৃষ্টি সবসময় অপরিচিতদের কাছ থেকে আসে না; অনেক সময় তা আসে কাছের মানুষের ভেতর থেকেও। যারা সামনে হাসিমুখে থাকলেও অন্তরে ভিন্ন অনুভূতি পোষণ করে।

মিথিলা আরও লেখেন, অনেকেই আপনার জীবনের খোঁজ নিতে আগ্রহী হন শুভকামনার জন্য নয়, বরং পরখ করার মানসিকতা থেকে। কেউ কেউ মুখে শুভকামনা জানালেও অন্তরে তা সত্যিকারের না-ও হতে পারে।

তিনি পরামর্শ দেন, ব্যক্তিগত সাফল্য, সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা সবসময় সবার সঙ্গে ভাগ না করাই ভালো। নীরবতা অনেক সময় সুরক্ষার মতো কাজ করে।

তার মতে, সব হাসিমুখই আন্তরিকতার প্রতীক নয়; তাই নিজের রিজিক, সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা সুরক্ষিত রাখা জরুরি। মিথিলার এই বক্তব্যে ব্যক্তিগত গোপনীয়তা ও সতর্কতার বিষয়টি উঠে এসেছে।

এম জি