২০২৬ বিশ্বকাপের মাঠের উত্তাপ এবার গ্যালারিতেও আছড়ে পড়েছে। আর সেই গ্যালারির সবচেয়ে চর্চিত ও আলোচিত মুখদের একজন আবারও হাজির হয়েছেন বিশ্বমঞ্চে। ক্রোয়েশিয়ার জনপ্রিয় মডেল ও ফুটবল সমর্থক ইভানা নল বিশ্বকাপ দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে এসে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

ক্রোয়েশিয়া জাতীয় দলের সবচেয়ে পরিচিত ও গ্ল্যামারাস সমর্থক হিসেবে পরিচিত ইভানা ডালাসের স্টেডিয়ামে উপস্থিত হয়ে নিজের দলকে সমর্থন জানান। ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি শুরুর আগেই তাঁর উপস্থিতি সাধারণ দর্শক, আলোকচিত্রী এবং আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়ে নেয়।
মাঠে ইভানা হাজির হয়েছিলেন নিজের চিরচেনা ও পরিচিত খোলামেলা স্টাইলেই। ক্রোয়েশিয়ার ঐতিহ্যবাহী লাল-সাদা চেকারবোর্ড নকশার একটি বিশেষ পোশাক পরে গ্যালারিতে দেখা যায় তাঁকে। স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে তাঁর পোজ দেওয়া ছবিগুলো মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও গ্যালারিতে উপস্থিত থেকে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন ইভানা। সেই আসরে ক্রোয়েশিয়ার প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারি আলো করে রেখেছিলেন তিনি। এবারও ফুটবল বিশ্বকাপ শুরু হতেই প্রিয় দলের পাশে দাঁড়াতে দূর পরবাসে পাড়ি জমিয়েছেন এই মডেল।
ক্রোয়েশিয়ার খেলা চলাকালে গ্যালারিতে তাঁর এই প্রাণবন্ত উপস্থিতি সাধারণ সমর্থকদের মধ্যেও বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের অনেকেই তাঁকে ক্রোয়েশিয়ার অফিশিয়াল ‘সুপার ফ্যান’ বা ‘লাকি চার্ম’ হিসেবে অভিহিত করছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন