বলিউড অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ের পর তাদের প্রথম প্রকাশ্যে আসা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
প্রায় ২৫ বছরের পরিচয়ের পর দুই বছর প্রেমের সম্পর্কে থাকার পর গত শনিবার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আমির খান ও গৌরী স্প্র্যাট।
বিয়ের পরের সেই বিশেষ মুহূর্তের ভিডিওটি ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে একে অপরের প্রতি অঙ্গীকার ব্যক্ত করার পর আমির ও গৌরী ধীর তালে নাচে মেতে ওঠেন।
একপর্যায়ে নববধূ গৌরীকে আলিঙ্গন করেন আমির। পরে ভালোবাসার চুম্বনের মাধ্যমে মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলেন তিনি। এ সময় উপস্থিত পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ অতিথিদের করতালি এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তারকা দম্পতির এই আন্তরিক ও আবেগময় মুহূর্ত নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন