রায়েরবাগ ইসলামিয়া হাসপাতালে চালু হলো নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ০৯:৩৮ পিএম
রায়েরবাগ ইসলামিয়া হাসপাতালে চালু হলো নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র

রাজধানীর রায়েরবাগে অবস্থিত ইসলামিয়া হাসপাতালে নির্ধারিত সময়ের আগে জন্ম নেয়া শিশুদের জন্য নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) চালু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ শাখায় এই নবজাতক নিবিড়পরিচর্যা কেন্দ্রটির উদ্বোধন করা হয়। উন্নত বিশ্বের আদলে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়েছে এই এনআইসিইউ।

উল্লেখ্য ঢাকার অন্যান্য ব্যয়বহুল হাসপাতালগুলোতে যেখানে সাধারণ এনআইসিইউতে ভর্তি হওয়া শিশুর মাস শেষে অনেক টাকা বিল আসে সেখানে এই হাসপাতালটিতে কম খরচে এনআইসিইউর সেবা মিলবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিউ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী।

এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন,  ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল হাসনাত মো. মোরতাজা। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের ম্যানেজার ইনচার্জ আবু জাফর মো. সালেহ, হাসপাতাল পরিচালক মো. কামাল হোসাইন, হাফেজ মো. মুহিবুল্লাহ, আবু বকর সিদ্দিক তানভীর, এ বি এম শফিকুল হক, মাওলানা আবুল কালাম, হাসপাতাল ইনচার্জ  আজিজুল হক সরদার, মার্কেটিং ইনচার্জ আব্দুল মুনিম খান, কাস্টমার কেয়অর ইনচার্জ মো. জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরএস