দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায়
শনাক্ত হয়েছেন আরও ৪৮ জন।
এসময়ে মৃত্যু হয়েছে একজনের।শনিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬৪২ টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়।এসময়ে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়নি।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সাত দশমিক ৬৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।
উল্লেখ্য, বাংলাদেশে ৮ মার্চ ২০২০ সালে প্রথম করোনা শনাক্ত হয়। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৬ জনের আর সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ৮৪৪ জন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন