দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৫৭জন। এসময়ে করোনা শনাক্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৩৯ টি নমুনা পরীক্ষায় ৫৭জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আট দশমিক ৯২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।
উল্লেখ্য, বাংলাদেশে ৮ মার্চ ২০২০ সালে প্রথম করোনা শনাক্ত হয়। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯০ জনের আর সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৪৮ হাজার ৪৬৪জন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন