ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৭:৩১ পিএম
ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২

ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১০০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৯ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৫১ জন এবং রংপুর বিভাগে ৬ জন রয়েছেন।

এ সময়ে সারাদেশে ৫০৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬৮৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩৯ হাজার ৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৬১ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে সারা দেশে এক লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের।

ইএইচ