রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা চালুর বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রোববার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে পাঠানো চিঠিতে উপসচিব শুক্লা সরকারের স্বাক্ষর রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রয়োজনীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের শর্তে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন এই প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর বিষয়ে অর্থ বিভাগের সম্মতি দেওয়া হয়েছে।
বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালু রয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন