হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৪:৫২ পিএম
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত শিশুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে।

শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে নতুন করে ১২৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে পৌঁছেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান কার্যক্রমে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এম জি