চীনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াং। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তিনি। খবর বিবিসি।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী হিসেবে পার্লামেন্ট ভোটে নির্বাচিত হয়েছেন। ৬৩ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯০০ এরও বেশি প্রতিনিধির কাছ থেকে প্রায় প্রতিটি ভোটই পেয়েছেন।
প্রেসিডেন্ট শি বলেন, তিনি একজন বাস্তববাদী। তাকে দেশের সংগ্রামী অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব দেওয়া হবে।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন