লেবাননে আরও ৪ সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১০:৫৪ এএম
লেবাননে আরও ৪ সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। 

প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের বয়স ছিল ২১ বছর, একজনের বয়স ২২ বছর। 

চতুর্থ সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, কারণ ‘তার নাম প্রকাশের অনুমতি এখনো দেওয়া হয়নি’ বলে জানানো হয়েছে।

গত ২ মার্চ থেকে লিটানি নদীর দক্ষিণে ইসরায়েল তাদের সামরিক আগ্রাসন বৃদ্ধি করেছে। এর পর থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত ১০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

এএন