লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলের সামরিক ঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ করা হয়।
শুক্রবারের বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, উত্তর ইসরায়েলের নাহারিয়া এলাকার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং কয়েক ঘণ্টা পর আরেকটি ঘাঁটিতে ড্রোন হামলাও করা হয়।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু, নারী এবং একজন উদ্ধারকর্মীও রয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামলার পর উত্তরাঞ্চলে সতর্কসংকেত জারি করা হয় এবং দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও চলমান পাল্টাপাল্টি হামলায় আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন