যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি হলেও লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।
মঙ্গলবার (১৬ জুন) ইসরাইলের সরকারি সম্প্রচার মাধ্যম কান নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ পেলে সেনাবাহিনী লেবাননে দীর্ঘমেয়াদে অবস্থান করতে প্রস্তুত রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী লেবাননের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে, যদিও ওয়াশিংটন ও তেহরান শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের দিকে এগোচ্ছে।
এদিকে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে এবং উত্তর ইসরাইলেও পাল্টা গোলাগুলি চলছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় লেবাননসহ পুরো অঞ্চলে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি রয়েছে। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন এই প্রস্তুতির খবর আসে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, লেবাননে যুদ্ধ বন্ধ করা ওয়াশিংটনের সঙ্গে চুক্তির অংশ এবং এতে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সামরিক অবস্থান ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন