আমার সংবাদ মাল্টিমিডিয়া বিভাগে বিভিন্ন পদে লোক নিয়োগ দেবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৫:১৮ পিএম
আমার সংবাদ মাল্টিমিডিয়া বিভাগে বিভিন্ন পদে লোক নিয়োগ দেবে

দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা আমার সংবাদ  মাল্টিমিডিয়া রিপোর্টার ও ডেস্ক রিপোর্টার, ভয়েস আর্টিস্ট নিয়োগ দেবে। এ লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীদের আগামী ১২ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) পাঠিয়ে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা নিয়মিত বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

পদের নাম: মোজো (Mojo- Mobile Journalism) রিপোর্টার  
চাকরির ধরন : ফুলটাইম
বেতন : আলোচনা সাপেক্ষে 
কর্মস্থল : ঢাকা 

প্রধান দায়িত্ব ও কর্তব্যসমূহঃ 
১. স্মার্টফোন ও সংশ্লিষ্ট মোবাইল ডিভাইস ব্যবহার করে ভিডিও, অডিও, ছবি ও তথ্য সংগ্রহ করা।
২. ঘটনাস্থল থেকে দ্রুত, নির্ভুল ও সময়োপযোগী রিপোর্ট প্রস্তুত ও প্রেরণ করা।
৩. মোবাইল অ্যাপ ব্যবহার করে ভিডিও শুটিং, এডিটিং, সাবটাইটেল সংযোজন ও বেসিক পোস্ট-প্রোডাকশন সম্পন্ন করা।
৪. নিউজ স্ক্রিপ্ট লেখা এবং প্রয়োজন অনুযায়ী ভয়েসওভার প্রস্তুত করা।
৫. লাইভ রিপোর্টিং, ব্রেকিং নিউজ ও তাৎক্ষণিক আপডেট প্রদান করা।
৬. সম্পাদকীয় নীতিমালা ও নির্দেশনা অনুসরণ করে কাজ করা।
৭. সংবাদ সংগ্রহ ও প্রচারে সাংবাদিকতার নৈতিকতা, নিরপেক্ষতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করা।
৮. ব্যবহৃত প্রযুক্তিগত সরঞ্জাম (মোবাইল, মাইক, ট্রাইপড, গিম্বল ইত্যাদি) সঠিকভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা।
৯. প্রয়োজনে অতিরিক্ত দায়িত্ব ও বিশেষ অ্যাসাইনমেন্ট সম্পন্ন করা।

প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতাসমূহঃ 

১. স্মার্টফোন ভিডিওগ্রাফি ও মোবাইল ভিডিও এডিটিংয়ে দক্ষতা।
২. মোবাইল এডিটিং অ্যাপ (যেমন: CapCut, LumaFusion, KineMaster ইত্যাদি) ব্যবহারে পারদর্শিতা।
৩. বাংলা ভাষায় সাবলীল লেখা ও উপস্থাপনা দক্ষতা; ইংরেজিতে কাজের উপযোগী জ্ঞান।
৪. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও চাপের মধ্যে কাজ করার সক্ষমতা।
৫. সৃজনশীলতা, ভিজ্যুয়াল সেন্স ও স্টোরিটেলিং দক্ষতা।
৬. সময় ব্যবস্থাপনা ও ডেডলাইন মেনে কাজ করার মানসিকতা।
৭. ফিল্ডে কাজের মানসিকতা ও ভ্রমণের সক্ষমতা।
৮. টিমওয়ার্ক ও সমন্বয় করে কাজ করার দক্ষতা।

পদের নাম: ডেস্ক রিপোর্টার ও ভয়েস আর্টিস্ট

স্ক্রিপ্ট রাইটিং ও ভয়েস ওভারে পারদর্শী হতে হবে।
সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ থেকে ২বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

দায়িত্ব ও কর্তব্য:
সংবাদ সম্পাদনা, ভাষা সংশোধন ও স্টাইল বজায় রাখা
তথ্য যাচাই (Fact-checking)ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা
আকর্ষণীয় ও প্রাসঙ্গিক শিরোনাম তৈরি
ব্রেকিং নিউজ দ্রুত প্রস্তুত ও প্রকাশ
আন্তর্জাতিক সংবাদ অনুবাদ (ইংরেজি থেকে বাংলা)
সংবাদ সমন্বয়, লিড নির্বাচন ও কনটেন্ট পরিকল্পনা
উপযুক্ত ছবি নির্বাচন ও পেজ/ডিজিটাল লেআউট সমন্বয়

যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা
●স্নাতক বা সমমান (গণযোগাযোগ ও সাংবাদিকতা / মিডিয়া স্টাডিজ অগ্রাধিকারযোগ্য)

অভিজ্ঞতা
●মোবাইল জার্নালিজম, রিপোর্টিং বা ডিজিটাল মিডিয়ায় ন্যূনতম ১ থেকে ৪ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।

অন্যান্য সু্যোগ-সুবিধা:
● বার্ষিক বেতন বৃদ্ধি
● মোবাইল বিল

আবেদন করতে এই ই-মেইল-এ সিভি পাঠিয়ে দিন: [email protected]
যোগাযোগ- ০১৯০৪-১০০৭০৪