বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তৃষ্ণার্ত কর্মজীবীদের মাঝে `খাবার স্যালাইন ও পানি` বিতরণ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সুপ্রীম কোর্ট মাজার গেটের বাইরে রাস্তায় এ কর্মসূচী পালন করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সিনিয়রএডভোকেট জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ফোরামের সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সহ ফোরামের নেতৃবৃন্দ প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে রাজপথে তৃষ্ণার্ত কর্মজীবীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন।
ব্যারিস্টার কায়সার কামাল আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের ৬৪ টি জেলা বারে “খাবার স্যালাইন ও পানি বিতরণ” কর্মসূচী ঘোষণা করেন।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন