হাইকোর্ট বিভাগের এক বিচারপতির নাম ভাঙিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ।
সূত্রে জানা গেছে, হাইকোর্ট কর্তৃপক্ষ মো. রশিদ (৩৮) ও মো. হাফিজ (৩৪) নামে দুই কর্মচারীকে বুধবার আটক করে রাখে। তাদের বিরুদ্ধে বিচারপতির নাম ভাঙিয়ে নয় লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়েছে।
শাহবাগ থানার এসআই আরিফ জানান, অভিযুক্ত দুজন থানা হাজতে আছেন। রাত ৯টার দিকে তাদেরকে হাইকোর্ট থেকে আটক করে থানায় আনা হয়। এর আগে হাইকোর্ট কর্তৃপক্ষ তাদের আটক করে রাখে এবং থানায় খবর দেয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন