জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আবেদন করেছেন আলোচিত-সমালোচিত আইনজীবী জেড আই খান পান্না।
মঙ্গলবার তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনাল-১ এ আবেদনটি দাখিল করেন।
গত ২৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল।
তিনি ইতোমধ্যে কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানি পরিচালনা করেছেন। এ কারণে ট্রাইব্যুনাল জেড আই খান পান্নার আবেদন গ্রহণ করেননি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এসে জেড আই খান পান্নার এমন আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। ট্রাইব্যুনাল মন্তব্য করেছে, ‘ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলা হয় ট্রেনে ওঠার সুযোগ নেই।’
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন