রিমান্ড শেষে যে তথ্য দিলেন পর্নো তারকা যুগল আজিম-বৃষ্টি

আদালত প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৮:১৭ পিএম
রিমান্ড শেষে যে তথ্য দিলেন পর্নো তারকা যুগল আজিম-বৃষ্টি

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি পর্নো তারকা যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টি রোববার আদালতে দায় স্বীকার করেছেন। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা ও মেহেরা মাহাবুবের আদালতে পৃথকভাবে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, তাদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এর আগে ২০ অক্টোবর ভোররাতে সিআইডির এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার ইউনিট তাদের বান্দরবানের হাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় মোবাইল, সিম কার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টি একাধিক আন্তর্জাতিক পর্নো ওয়েবসাইটে ভিডিও আপলোড করতেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রচারণা চালিয়ে অন্যদেরও এ ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য প্রলুব্ধ করতেন। তাদের প্রকাশিত ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

সিআইডির সাইবার তদন্ত বিভাগের উপপরিদর্শক শামীম হোসেন পল্টন মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ রয়েছে, যুগল শুধু নিজেরাই পর্নো ভিডিও তৈরিতে সম্পৃক্ত ছিলেন না, অন্যদেরও এ জগতে সম্পৃক্ত করেছিলেন। তাদের প্রথম ভিডিও ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে প্রকাশিত হয়।

ইএইচ