এক ডেপুটি ও তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৪:৫৯ পিএম
এক ডেপুটি ও তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

সুপ্রিম কোর্টের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগ বাতিল হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জুলফিকার আলম শিমুল। এ ছাড়া দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া তিন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন- ইব্রাহিম খলিল, মো. আইয়ুব আলী এবং মো. মন্টু আলম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এসব কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।

জেএইচআর