রাজধানীর মগবাজারে আলোচিত ‘নবীন ফ্যাশন’ জোর করে বন্ধ করে দেওয়ার ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে দোকানটি বন্ধ করে দেওয়ার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচারক ওসিকে নির্ধারিত সময়ের মধ্যে ঘটনার ব্যাখ্যা দিতে বলেছেন এবং একইসঙ্গে দোকানটি দ্রুত খুলে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আদালতের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন