গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৫:১০ পিএম
গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

রাজধানীসহ সারাদেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

রোববার হাইকোর্টের একটি বেঞ্চ এ রুল জারি করেন।

আইন সচিব, শ্রম সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা।

এর আগে রাজধানীসহ সারাদেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা।

এম জি