তিন মামলায় সাবেক এমপি মমতাজ বেগমের জামিন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৪:১৩ পিএম
তিন মামলায় সাবেক এমপি মমতাজ বেগমের জামিন

দুটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন এবং আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।

রায়ের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল যথাযথ ঘোষণা করে মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

এম জি