প্রতিদিনের ঘরোয়া চুলের যত্ন

আসিফা হোসেন নীলা প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৬:০৭ পিএম
প্রতিদিনের ঘরোয়া চুলের যত্ন

প্রতিদিনের চুলের যত্নে যা রাখতে হবে তা হলো দিনে অন্তত দুই বার ভালো করে চুল আঁচড়ে নিতে হবে। দিনের বেশির ভাগ সময়ে চুল বেঁধে অথবা খোলা রাখা যাবে না।

আমরা অনেকেই মনে করে থাকি যে প্রতিদিন শ্যাম্পু ব্যাবহার করলে চুল ভাল থাকে কিন্তু এটা আসলে চুলের অনেক ক্ষতি করে ফেলে এমনকি চুলকে রুক্ষ করে দিতে পারে। তাই প্রতিদিন শ্যাম্পু না করে সপ্তাহে দুই থেকে তিন দিন করাই ভালো।

রাতে ঘুমানোর আগে দু-এক ফোঁটা নারিকেল তেল অথবা নিজের পছন্দ মতো যে কোনো তেল স্কাল্পে দুই থেকে তিন মিনিট মাসাজ করা যেতে পারে। ঘুমানোর বালিশে সাটিন অথবা সিল্কের কভার ব্যবহার করা যেতে পারে এতে করে চুল ফাটা কমবে ও এবং চুলের রুক্ষতা দূর হবে।

জেএইচআর