প্রীতির নৈবেদ্য
একটি অতলস্পর্শী নিবিড় বোধের নিখাদ সত্য বলতে চাই,
মননের ময়ুরাক্ষী নদীর জলের গল্প শোনাতে চাই।
আমাদের হাতে গড়া ভাগ্যের ভাগীরথী নদীর
জীবন বৃত্তান্ত লিখতে চাই।
নিষ্কলুষ দখিনা হাওয়ার দরদী গান শোনাতে চাই,
দর্পিত জীবনের অর্পিত শূন্যতা আর দৈন্যতার
কারুকাজ দেখাতে চাই।
প্রগলভতার বিপ্রতীপ স্রোতে
পেলবতার বিজয়গাঁথা শোনাতে চাই।
আমাদের দহলিজে প্রথমা রোদের
স্নিগ্ধ ভালোবাসায়
হিল্লোলিত ফুলশাঁখের
লাজনম্র গল্প শোনাতে চাই।
নবকিশলয়ের মতো বেড়ে ওঠা
সবুজ গল্পগুলো তোমাদের শিহরিত করবে।
শোন
উষ্ণতার মোড়কে ঢাকা
আমাদের শৈত প্রবাহের সাতকাহন।
ফিরে এসো,
আমাদের হারিয়ে যাওয়া
প্রীতি ও প্রীণন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন