শবে বরাত এলো

ফরিদ হোসেন হৃদয় প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:১৪ এএম
শবে বরাত এলো

‘শবে বরাত এলো’

আবার এলো শবে বরাত
এই কথাটা সত্য
সারাটা রাত এবাদাতে
থাকবো যে তাই মত্ত।

নফল নামাজ পড়ে পড়ে
করবো নেকির আশা
বাঁচতে হবে শয়তান থেকে
ও যে সর্বনাশা।

দিনের বেলায় রাখবো রোজা
কাঁদবো মোনাজাতে
নেকি পাবো, পাপ থেকে যে
মুক্ত হবো তাতে। 

এএন