রেলপথ মন্ত্রণালয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে রেলপথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে যথাযথ ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা এবং কার্যকর পর্যবেক্ষণ পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেছেন সচিব।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন