ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৪০ তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের গেজেটেড অফিসাররা।
রোববার (১৩ নভেম্বর) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে কনফারেন্স রুমে সুপারিশপ্রাপ্ত অফিসারদের ফুল দিয়ে বরণ করে নেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
সাক্ষাৎ প্রোগ্রামে ট্যুরিস্ট পুলিশ প্রধান নবীন অফিসারদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে কর্মজীবন শুরু করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন হাবিবুর রহমান।
এসময় তিনি আরও বলেন "আমি আশা করি তোমরা তোমাদের দক্ষতা, একনিষ্ঠতা ও সততার মাধ্যমে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখবে।”
উল্লেখ্য, ৪০ তম বিসিএসের পুলিশ, প্রশাসন, সাধারণ শিক্ষা, সমবায় ও ট্যাক্স ক্যাডারের অফিসাররাও উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন