মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
এর আগে সর্বশেষ বাংলা নববর্ষ উপলক্ষে গত ১৩ই এপ্রিল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইএফ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন