করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৩৪৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৬৬৪ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬ হাজার ৫৬১ জন।
এবি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন