রাজধানীর গুলশানে ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১ জন মারা গেছে। ভবন থেকে ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে ভবনটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুন লাগা ভবন থেকে ৪ নারীসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাজাহান সিকদার জানিয়েছেন।
তিনি জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন