নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া`র’ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।চট্টগ্রামের পটিয়া বাইপাস এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মুলত এ জঙ্গি সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহীনে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নিয়েছিল তারা। অভিযানকালে আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানান র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- হোসাইন আহমদ (২২), নিহাল আব্দুল্লাহ (১৯), আল আমিন (২২) ও আল আমিন পার্থ কুমার দাস (২১)।
বুধবার (১) মার্চ দুপুরে র্যাব-৭ চট্টগ্রাম থেকে এ তথ্য জানান র্যাবের মিডিয়া শাখার আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার, খন্দকার আল মঈন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সহপাঠি, নিকটাত্মীয়, স্থানীয় পরিচিত ব্যক্তি এবং বন্ধু -বান্ধবের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে এ জঙ্গি সংগঠনে যোগ দেয়।
কমান্ডার খন্দকার আল মঈন জানান, বিভিন্ন সময়ে জামাতুল আনসারের সদস্যরা বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর নির্যাতন-নিপীড়নের ভিডিও দেখিয়ে নতুনদেরকে এখানে যোগ দিতে উৎসাহী করে ।
তিনি জানান,এ কারনেই বিভিন্ন সময়ে তথাকথিত হিজরতের উদ্দেশ্যে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় নিখোঁজ হয়।
বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন