বৃহস্পতিবার (২ মার্চ) দৈনিক আমার সংবাদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
আজ বুধবার (০১ মার্চ) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার সংবাদ পরিবারকে এ শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ বলেন, দৈনিক আমার সংবাদ মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন তারা।
ডিআরইউ’র দপ্তর সম্পাদক কাওসার আজম স্বাক্ষরিত এক বার্তায় আজ এ শুভেচ্ছা জানায় সংগঠনটি।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন