করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ছয়জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
সোমবার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ এক হাজার ১৮৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ১৮৩৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩১ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৮৭১ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়। সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ১৬ জন।
এবি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন